৬৮৷ (১) নিয়োগলাভের পর রিসিভার অবিলম্বে- (ক) বণ্টনযোগ্য সম্পদ সম্পর্কিত যে সকল দলিল, হিসাব-বহি এবং অন্যান্য কাগজ-পত্র দেনাদারের দখল বা নিয়ন্ত্রণে রহিয়াছে উহাদের বাস্তব (Physical) দখল গ্রহণ করিবেন; (খ) বণ্টনযোগ্য সম্পদের মধ্যে যে সকল বিষয়-সম্পত্তি বা সামগ্রীর বাস্তব দখল গ্রহণ করা সম্ভব উহাদের দখল গ্রহণ করিবেন; (গ) বণ্টনযোগ্য সম্পদের মধ্যে যে সকল সামগ্রী বা অন্যবিধ সম্পত্তি বা দলিলপত্রের বাস্তব দখল গ্রহণ করা সম্ভব নহে উহাদের প্রতীকী (constructive) দখল গ্রহণ করিবেন; (ঘ) উক্তরূপ দখল গ্রহণ কার্যকর করার উদ্দেশ্যে ধারা ৬৫(৪) মোতাবেক ব্যবস্থা গ্রহণসহ আদালতের নিকট হইতে প্রয়োজনীয় অন্যান্য সহায়তা গ্রহণ…