৬৬৷ (১) ধারা ৬৪(৩)(খ) এর বিধান এবং আদালতের অনুমোদন সাপেক্ষে, উদ্ধারকৃত বণ্টনযোগ্য সম্পদ বা উহার অংশ-বিশেষের বিক্রয়লব্ধ অর্থ হইতে রিসিভার নিম্্নবর্ণিত হারে ফিস পাওয়ার অধিকারী হইবেন, যথা:- (ক) প্রথম ১০,০০,০০০.০০ (দশ লক্ষ) টাকা বা তদপেক্ষা কম পরিমাণ অর্থের ক্ষেত্রে, উহার অনধিক ১০% এর সমপরিমাণ অর্থ; (খ) ১০,০০,০০০.০০ (দশ লক্ষ) টাকার বেশী, কিন্তু ২,০০,০০,০০০.০০ (দুই কোটি) টাকার বেশী নহে এইরূপ অর্থের ক্ষেত্রে, প্রথম ১০,০০,০০০.০০ (দশ লক্ষ) টাকার অতিরিক্ত অর্থের ৫% এর সমপরিমাণ অর্থ; (গ) ২,০০,০০,০০০.০০ (দুই কোটি) টাকার অতিরিক্ত যে কোন পরিমাণ অর্থের ক্ষেত্রে, উক্ত অতিরিক্ত পরিমাণের ১% এর সমপরিমাণ অর্থ৷…