১০৯৷ (১) দেনাদার, কোন যথাযোগ্য পাওনাদার বা রিসিভারের আবেদনক্রমে, জেলা আদালত, উহার বিবেচনামতে যথাযথ পক্ষগণকে নোটিশ প্রদানের পর- (ক) উহার নিকট বা উহার অধীনস্থ কোন আদালতের নিকট নিষ্পন্নাধীন কার্যধারা নিজ আদালতে, অথবা উহার অধীনস্থ এবং এখ্তিয়ার সম্পন্ন কোন আদালতে, স্থানান্তর করিতে পারিবে; (খ) উহার অধীনস্থ আদালতে নিষ্পন্নাধীন কোন কার্যধারা প্রত্যাহার করিতে এবং- (অ) নিজেই উহা নিষ্পত্তি করিতে পারিবে; অথবা (আ) কার্যধারাটি নিষ্পত্তির উদ্দেশ্যে উহার অধীনস্থ এবং এখ্তিয়ার সম্পন্ন কোন আদালতে স্থানান্তর করিতে পারিবে; অথবা (ই) যে আদালত হইতে কার্যধারাটি প্রত্যাহার করা হইয়াছিল সেই আদালতে পুনঃস্থানান্তর করিতে…