রায়ের পূর্বে গ্রেফতার ১। যেক্ষেত্রে বিবাদীকে হাজিরার জন্য জামানত প্রদানের জন্য ডাকা যাবেঃ যেক্ষেত্রে ১৬ ধারার (ক) হতে (খ) দফা পর্যন্ত উল্লেখিত প্রকৃতির মামলা ছাড়া অন্য মামলার যেকোন পর্যায়ে এফিডেভিটের দ্বারা বা অন্য কোনভাবে আদালত পরিতুষ্ট হন,— ক) যে, বিবাদী বাদীকে বিলম্বিত করার অথবা আদালতের কোন পরোয়ানা এড়াবার অথবা তার বিরুদ্ধে প্রদেয় কোন ডিক্রিজারী ব্যাহত বা বিলম্বিত করার উদ্দেশ্যে— ১. আক্ষোপন করেছে বা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমানা পরিত্যাগ করেছে, বা ২. আক্ষোপন করার বা আদালতের এখতিয়ারের এলাকার স্থানীয় সীমানা অতিক্রম করার উপক্রম করেছে, বা ৩. তার সম্পত্তি বা উহার কোন অংশ হস্তান্তর…