১। আদেশটির প্রয়োগঃ অত্র আদেশ কেবলমাত্র হাইকোর্ট বিভাগ এবং জেলা আদালতের ক্ষেত্রে প্রযোজ্য হবে । ২। হুণ্ডি বিনিময় পত্র ইত্যাদির উপর সংক্ষিপ্ত মামলা দায়েরঃ (১) বরাত চিঠি (Bill of exchange), হুন্ডি বা অঙ্গীকার পত্রের (Promissory Notes) উপর সকল মামলা যদি ইহার নীচে (hereunder) বর্ণিত বিধানানুসারে বাদী অগ্রসর হতে ইচ্ছক হয়, তবে নির্ধারিত ছাচে আরজি দাখিলের মাধ্যমে তা দায়ের করতে হবে, কিন্তু সমন খ-পরিশিষ্টের ৪নং ছাচে থবা সময় সময় নির্ধারিত অপর কোন ছাচে দিতে হবে। (২) যেক্ষেত্রে আরজি এবং সমন যথাক্রমে উক্ত ছাচগুলিতে দেয়া হয়েছে, সেক্ষেত্রে বিবাদী মামলায় হাজির হতে বা আত্মপক্ষ সমর্থন করতে পারবে না,…