১। আদালতের অভিমতের জন্য মামলা বিবৃত করার ক্ষমতাঃ (১) কোন তথ্য বা আইনের প্রশ্নের সিদ্ধান্তে স্বার্থ সংশ্লিষ্ট দাবীদার পক্ষগণ উক্ত প্রশ্নটি মামলার ছাচে আদালতের অভিমতের জন্য বিবৃত করে একটি লিখিত চুক্তিতে আবদ্ধ হতে পারে, এবং এই মর্মে বিধান করে যে, উক্ত প্রশ্ন সম্পর্কে আদালতের সিদ্ধান্তের উপর- ক) পক্ষগণ কর্তৃক ধার্য বা আদালত কর্তৃক নির্ধারিত অংকের টাকা একপক্ষ কর্তৃক তাদের অপর পক্ষকে প্রদান করতে হবে, বা খ) চুক্তি পত্রে উল্লেখিত স্থাবর বা অস্থাবর কতেক সম্পত্তি বা পক্ষগণের এক পক্ষ কর্তৃক তাদের অন্য পক্ষকে অর্পণ করতে হবে, অথবা গ) এক বা একাধিক পক্ষ চুক্তিতে উল্লেখিত অন্য কতেক বিশেষ কাজ করবে বা করা হতে…