১। ইন্টারপ্লিডার মামলায় আরজিঃ ইন্টারপ্লিডার মামলায় প্রত্যেকটি মামলার আরজিতে, আরজির জন্য প্রয়োজনীয় অন্যান্য বিবৃতি ছাড়াও নিম্নবর্ণিত বিষয়গুলি বিবৃত করতে হবে - ক) বাদী মামলার বিষয়বস্তুতে দায়সমূহের বা মামলার খরচের জন্য ব্যতিত অন্য কোন স্বার্থ দাবী করে না, খ) বিবাদীগণ কর্তৃক দাবীসমূহ পৃথকভাবে প্রণীত হয়েছে, এবং গ) যে, বাদী ও কোন বিবাদীগণের মধ্যে কোনরূপ যোগসাজস নাই। ২। দাবীকৃত বস্তু আদালতে জমা দেয়াঃ যেক্ষেত্রে দাবীকৃত বস্তুটি আদালতে জমা দিবার বা আদালতের হেফাজতে রাখার যোগ্য হয়, সেক্ষেত্রে মামলায় বাদী কোন আদেশের অধিকারী হওয়ার পূর্বে বাদীকে উহা অনুরূপভাবে জমা দিতে বা স্থাপন করতে নির্দেশ…