১। বন্ধকী সম্পত্তি উদ্ধারের অধিকার হরন, বিক্রয় ও বন্ধক উদ্ধারের মামলায় পক্ষগণঃ অত্র কোডের বিধান সাপেক্ষে বন্ধকী জামনতে (mortgage security) অথবা বন্ধক উদ্ধারের অধিকারে (right of redemption) স্বার্থবান সকল ব্যক্তিকে বন্ধক সংক্রান্ত মামলায় পক্ষ হিসাবে যুক্ত করতে হবে। ব্যাখ্যাঃ কোন কনিষ্ট বন্ধকদার (puisne mortgagee) বন্ধকী সম্পত্তি উদ্ধারের অধিকার হরণের (Forcclosure) জন্য বা বিক্রয়ের জন্য পূর্ববর্তী বন্ধকদারকে মামলায় পক্ষ না করেও মামলা করতে পারে এবং পরবতী বন্ধক উদ্ধারের জন্য মামলায় কোন পূর্ববতী বন্ধকদারকে পক্ষ হিসাবে যুক্ত করার দরকার নাই। ২। বন্ধকী সম্পত্তি উদ্ধারের অধিকার হরণের মামলায়…