১। নিঃসম্বল হিসাবে মামলা দায়ের করা যাবেঃ নিম্নলিখিত বিধানাবলী সাপেক্ষে নিঃসম্বল ব্যক্তি কর্তৃক যেকোন মামলা দায়ের করা যাবে। ব্যাখ্যাঃ সেই ব্যক্তিই ‘নিঃসম্বল’ যখন সে উক্ত মামলার আরজির জন্য আইন দ্বারা নির্ধারিত ফি প্রদান করতে সক্ষম হওয়ার জন্য যথেষ্ট সামর্থের অধিকারী নহে, অথবা যেক্ষেত্রে অনুরূপ ফি নির্ধারিত নাই, সেক্ষেত্রে সে যখন তার প্রয়োজনীয় পরিধেয় বস্ত্রাদি এবং মামলার বিষয় বস্তু ছাড়া একশত টাকা মূল্যের সম্পত্তির অধিকারী নহে। ২। আবেদন পত্রের বিষয়সূচীঃ নিঃসম্বল ব্যক্তি হিসাবে মামলা করার অনুমতির জন্য প্রত্যেকটি আবেদন পত্রে মামলার আরজির আবশ্যকীয় বিবরণগুলি অন্তর্ভুক্ত থাকতে হবে।…