১। নেকস্ট ফ্রেন্ড দ্বারা নাবালককে মামলা করতে হয়ঃ নাবালক কর্তৃক প্রত্যেকটি মামলাতার নামে সেই ব্যক্তি কর্তৃক দায়ের করতে হবে, যাকে উক্ত মামলায় নাবালকের ‘নেকস্ট ফ্রেন্ড’ বলে ডাকা হবে। ২। নেকস্ট ফ্রেন্ড ছাড়া মামলা দায়ের করা হলে আরজি নথি হতে অপসৃত হবেঃ (১) যেক্ষেত্রে কোন মামলা কোন নেকস্ট ফ্রেন্ড ছাড়াই নাবালক কর্তৃক বা নাবলকের পক্ষে দায়ের হয়েছে, সেক্ষেত্রে বিবাদী উক্ত আরজি যে, উকি ব্যক্তি কর্তৃক দাখিল হয়েছিল, তার নিকট হতে মামলার খরচাসহ আরজিটি নথি হতে অপসৃত করার জন্য আবেদন করতে পারে। (২) উক্ত আবেদন পত্রের নোটিশ উক্ত ব্যক্তিকে প্রদান করতে হবে এবং আদালত তার আপত্তি (যদি থাকে) শবণের পর বিষয়টির উপর…