১। অছি ইত্যাদির হাতে ন্যস্ত সম্পত্তির স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির প্রতিনিধিত্বঃ অছি, নির্বাহক এবং প্রশাসকের হাতে ন্যস্ত সম্পত্তি সংক্রান্ত সকল মামলায় যে ক্ষেত্রে বিরোধটি উক্ত মামলায় স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও কোন তৃতীয় ব্যক্তির মধ্যে থাকে, সেক্ষেত্রে অছি, নির্বহক বা প্রশাসক উক্ত স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির প্রতিনিধিত্ব করবেন এবং সাধারণতঃ তাদিগকে উক্ত মামলায় পক্ষ করার প্রয়োজন হবে না। কিন্তু আদলত যুক্তিসঙ্গত মনে করলে তাদিগকে বা তাদের মধ্যে যে কোন একজনকে মামলায় পক্ষ করার আদেশ দিতে পারেন। ২। অছি, নির্বাহক এবং প্রশাসকের সংযুক্তিঃ যেক্ষেত্রে কতিপয় অছি, নির্বাহক এবং প্রশাসক রয়েছেন, সেক্ষেত্রে তাদের…