১। ফার্মের নামে অংশীদরের মামলাঃ (১) যদি যে কোন দুই বা ততোধিক ব্যক্তি কোন ফার্মের অংশীধার হিসাবে দাবী উণ্থাপন করে বা কোন কিছুর জন্য দায়ী থাকে এবং বাংলাদেশে ব্যবসা চালায়, তাহলে মামলার কারণ উদ্ভুত হওয়ার সময় তারা যে ফার্মের (যদি থাকে) অংশীদার ছিল, সেই প্রতিষ্ঠানের নামে মামলা করতে পারবে বা তাদের বিরুদ্ধে মামলা করা যাবে, এবং মামলার কারণ উদ্ভুত হওয়ার সময় যারা উক্ত ফার্মের অংশীদার ছিল, তাদের নাম ও ঠিকানা সম্বলিত বিবৃতির জন্য আদালতে আবেদন করতে পারবে। (২) যে ক্ষেত্রে উপবিধি (১) অনুসারে কোন ফার্মের নামে উহার অংশীদারগণ মামলা করে বা তাদের বিরুদ্ধে মামলা করা হয়, সেক্ষেত্রে অত্র কোডের অধীন কোন আরজি জবাব বা…