১। (১) যেক্ষেত্রে কর্যরত কোন অফিসার, সৈনিক, নাবিক বা বৈমানিক তার পদাধিকার বলে কোন মামলার পক্ষ থাকে, এবং মামলার তদ্বির করার জন্য ব্যক্তিগতভাবে হাজির হওয়ার উদ্দেশ্যে ছুটি না পায়, সেক্ষেত্রে তার পক্ষে মামলা চালাইবার জন্য যে কোন একজনকে ক্ষমাতা দান করতে পারবে। (২) উক্তরূপ ক্ষমতা লিখিতভাবে দিতে হবে এবং উক্ত অফিসার, সৈনিক, নাবিক বা বৈমানিক কর্তৃক উহা - (ক) তার কমান্ডিং অফিসারের উপস্থিতিতে, অথবা সংশ্লিষ্ট অফিসার নিজেই কমান্ডিং অফিসার হলে তার পরবর্তী অধস্তন অফিসারের উপস্থিতিতে স্বাক্ষরিত হতে হবে, অথবা (খ) উক্ত অফিসার, সৈনিক, নাবিক বা বৈমানিক যদি কোন বেসামরিক, নৌ বা বিমান বিভাগীয় প্রতিষ্ঠানের কর্মচারী…