১। এটর্নী জেনারেলকে নোটিশঃ কোন মামলায় যদি আদালতের নিকট প্রতীয়মান হেয় যে, শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্বন্ধে কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন (SUBSTANTIAL QUESTION) জড়িত আছে, তবে আইনের প্রশ্নটি যদি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হয়, তাহলে সরকারের এটর্নী জেনারেলকে নোটিশ না দেয়া পর্যন্ত আদালত প্রশ্নটি নিস্পত্তি করতে অগ্রসর হবেন না। ২। আদালত সরকারকে পক্ষ হিসাবে যুক্ত করতে পারেনঃ যে মামলায় শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আছে, সেই মামলায় এটর্নী জেনারেল উপরিধি (১) অনুসারে নোটিশ প্রাপ্ত হয়ে বা না হয়েই যদি সরকারকে উক্ত মামলায় বিবাদী হিসাবে সংযোজন করা জন্য আবেদন করেন এবং উক্ত…