১। সরকার কর্তৃক বা বিরুদ্ধে মামলাঃ সরকার কর্তৃক বা বিরুদ্ধে কোন কোন মামলায় সরকার কর্তৃক এতদ্যুশ্যে সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা নিযুক্ত ব্যক্তি কর্তৃক আরজি বা লিখিত বিবৃতি স্বাক্ষরিত হবে এবং সরকার কর্তৃক এরূপে নিযুক্ত এবং মামলার তথ্যাবলী সম্পর্কে সুপরিচিত কোন ব্যক্তি কর্তৃক সত্যতা প্রদর্শিত হবে। ২। সরকারের পক্ষে কাজ করার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণঃ বিচার বিভাগীয় কার্যক্রম সম্পর্কে সরকারের পক্ষে কর্ম সম্পাদনের জন্য পদাধিকার বলে বা অন্যভাবে ক্ষমতা প্রাপ্ত ব্যক্তিগণ যাদের দ্বারা অত্র কোডের অধীনে সরকারের পক্ষে হাজিরা প্রদান, কর্মসম্পাদন এবং আবেদেন করা চলে বা করা হয়, সেই সকল ব্যক্তিগণকে স্বীকৃত…