সাক্ষীদের সাক্ষ গ্রহণে কমিশনসমূহ ১। যে ক্ষেত্রে আদালত সাক্ষীদের সাক্ষ গ্রহণের জন্য কমিশন পাঠাতে পারেনঃ আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় বসবাস রত কোন ব্যক্তি অত্র কোডের অধীনে আদালতে হাজির হওয়া হতে অব্যহতি প্রাপ্ত হয়ে থাকলে বা অসুস্থতা বা বৈকল্যতার জন্য কেহ এতে হাজির হতে অসমর্থ হলে আদালত প্রশ্নাবলীর মাধ্যমে বা অন্যভাবে উক্ত ব্যক্তির সাক্ষ গ্রহণের জন্য যে কোন আদলত যেকোন মামলায় কমিশন প্রেরণ করতে পারবেন। ২। কমিশনের জন্য আদেশঃ আদালত স্বত প্রবৃত হয়ে অথবা মামলার কোন পক্ষের বা যার সাক্ষ লওয়া হবে সেই সাক্ষীর শপথনামা সমর্থিত বা অন্যভাবে কোন আবেদনক্রমে আদলত কোন সাক্ষীর কমিশন প্রেরণের নির্দেশ দিতে পারেন। ৩।…