১। বাদীর নিকট হতে কখন খরচা বাবদ জামানত প্রদানের আদেশ দেয়া হয়ঃ (১) যেক্ষেত্রে মামলার যেক্ষে স্তরে আদালতের কাছে ইহা প্রতীয়মান হয় যে, একমাত্র বাদী বা (যখন একাধিক বাদী থাকে) সকল বাদী বাংলাদেশের বাইরে বাস করছে; এবং উক্ত বাদী বা তাদের কোন একজন বাদীও মামলার সম্পত্তি ব্যতিত বাংলাদেশের ভিতরে কোন যথেষ্ট স্থাবর সম্পত্তি দখল করে না, সেক্ষেত্রে আদালত স্বতঃপ্রবৃত্ত হয়ে বা কোন বিবাদীর আবেদনক্রম তৎকর্তৃক নির্ধরিত সময়ের মধ্যে মামলার যাবতীয় খরচ এবং কোন বিবাদীর সম্ভাব্য খরচের জন্য জামানত প্রদানের জন্য বাদী বা বাদীগণকে নির্দেশ দিতে পারেন। (২) যে কেহ বাংলাদেশ ত্যাগ করলে যদি উক্ত অবস্থাধীনে এরূপ সম্ভাবনার…