১। আরজি জবাবে স্বাক্ষর ও সত্যতা প্রতিপাদনঃ কর্পোরেশন কর্তৃক বা ইহার বিরুদ্ধে কোন মামলায় কর্পোরেশন এর সচিব, বা কোন পরিচালক, বা অন্য প্রধান কর্মকর্তা যিনি মামলার তথ্য সম্পর্কে সাক্ষদিতে সমর্থ, সেই ব্যক্তি কর্তৃক কর্পোরেশনের পক্ষে কোন আরজি জবাব স্বাক্ষর করা ও সত্যতা পতিপাদন করা যাবে। ২। কর্পোরেশনের উপর জারীঃ পরোয়ানা জারী নিয়ন্ত্রনকারী কোন বিধিবদ্ধ বিধান সাপেক্ষে, কর্পোরেশনের বিরুদ্ধে কোন মামলার ক্ষেত্রে- ক) প্রতিষ্ঠানের সেক্রেটারী, ডিরেক্টর বা প্রধান কর্মচারীর উপর, অথবা খ) প্রতিষ্ঠানের রেজিষ্টার্ড অফিসের ঠিকানায় সমন রেখে বা ডাকযোগে পাঠায়ে, অথবা রেজিষ্টার্ড অফিস না থাকলে প্রতিষ্টান যে স্থানে…