১। দাবী পরিতুষ্টির টাকা বিবাদী কর্তৃক আদালতের জমা দেয়াঃ ঋণ বা পূর্ণ পরিতৃষ্টির অনুরূপ পরিমাণ অর্থ আদালত জমা দিতে পারে। ২। টাকা জমার নোটিশঃ আদালতে টাকা জমা দেয়ার বিষয়ে বিবাদী কর্তৃক বাদীকে আদালতের মাধ্যমে নোটিশ দিতে হবে এবং বাদীর আবেদন ক্রমে উক্ত জমা দেয়া টাকা (যদি না আদালত অন্য রূপ নির্দেশ দেন) বাদীকে পরিশোধ করা হবে। ৩। নোটিশের পরে বাদীকে জমাকৃত টাকার উপর সুদ দেয়া যাবে নাঃ বিবাদীর জমা দেয়া টাকা দ্বারা দাবীর পূরণ হোক কিংবা বাকী পড়ক, অনুরূপ নোটিশ পাওয়ার তারিখ হতে বাদীকে উক্ত জমাকৃত টাকার উপর কোন সুদ মঞ্জুর করা যাবে না। ৪ । যেক্ষেত্রে বাদী আংশিক পরিতুষ্টি হিসাবে জমাকৃত টাকা গ্রহণ করেঃ…