১। মামলা প্রত্যাহার বা দাবীর আংশিক পরিত্যাগঃ (১) মামলা দায়ের হবার পর যে কোন সময় বাদী সকল বা যে কোন বিবাদীর বিরুদ্ধে তার মামলা প্রত্যাহার করতে অথবা তার দাবীর আংশিক পরিত্যাগ করতে পারবে । (২) যেক্ষেত্রে আদালত এই মর্মে পরিতুষ্ট হন— ক) যে, মামলাটি কোন আনুষ্ঠানিক ক্রটির কারণে অবশ্যই ব্যর্থ হবে, অথবা খ) যে, মামলার বিষয় বস্তুর জন্য বা কোন দাবীর অংশের জন্য নুতনভাবে মামলা দায়েরের জন্য বাদীকে অনুমতি দেয়ার অন্যান্য যথেষ্ট অজুহাত রয়েছে। সেক্ষেত্রে আদালত ইহার বিবেচনা মত উপযুক্ত শর্তে বাদীকে উক্ত মামলার বিষয় বস্তু বা কোন বাদীর উক্ত অংশ সম্পর্কে নূতনভাবে মামলা দায়ের করার স্বাধীনতা সহ উক্ত মামলা হতে…