১। মামলা করার অধিকার বিদ্যমান থাকলে পক্ষের মৃত্যুতে মামলা বাতিল হবে নাঃ মামলা করার অধিকার যদি বিদ্যমান থাকে, কোন বাদী বা বিবাদীর মৃত্যু মামলা বাতিল করাবে না (shall not cause the suit to abate)। ২। যেক্ষেত্রে কতিপয় বাদী বা বিবাদী মৃত্যুবরণ করে এবং মামলা করার অধিকার বিদ্যমান থাকে, সেক্ষেত্রে পদ্ধতিঃ যেক্ষেত্রে একাধিক বাদী বা বিবাদী আছে এবং তাদের একজন মারা যান, এবং কেবলমাত্র উর্ধতন বাদী বা বাদীগণ কর্তৃক অথবা কেবল মাত্র উধ্বতন বিবাদী বা বিবাদীগণের বিরুদ্ধে মামলা করার অধিকার বিদ্যমান থাকে, সেক্ষেত্রে আদালত নথির উপরে ঐ মর্মে লিপিবদ্ধ করবেন এবং উর্ধতন বাদী বা বাদীগণের বিরুদ্ধে মামলা করার অধিকার…