১। যখন রায় ঘোষণা করা হয়ঃ মামলার শুনানি সমাপ্ত হবার পর তৎক্ষনাৎ বা অনুর্ধ্ব সাতদিনের কোন পরবতী তারিখে পক্ষগণকে বা তাদের উকিলগণকে যথাযথ বিজ্ঞপ্তি প্রদান করে আদালত প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করবেন। ২। পূর্ববতী বিচারক কর্তৃক লিখিত রায় ঘোষণার ক্ষমতাঃ কোন বিচারক তার পূর্ববতী বিচারক কর্তৃক লিখিত কিন্তু ঘোষিত হয়নি, এই রকম রায় ঘোষণা করতে পারেন। ৩। রায়ে স্বাক্ষর প্রদান করতে হবেঃ রায় ঘোষণা করার সময় প্রকাশ্য আদালতে বিচারক উহাতে স্বাক্ষর ও তারিখ দিবেন এবং একবার স্বাক্ষরিত হলে তৎপর কেবলমাত্র ১৫২ ধারা অনুসারে বা রিভিউ (review) ব্যতিত উহার কোন সংশোধন বা সংযোজন করা চলবে না। ৪। স্মল কজ আদালতের রায়ঃ…