১। আরম্ভ করার অধিকারঃ বাদীপক্ষ আরম্ভ করার অধিকার রাখে, যদি না বিবাদী বাদী কতৃক অভিযোগে বর্ণিত তথ্যসমূহ স্বীকার করে এবং তর্ক করে যে, কোন আইনগত বিষয়ে বা বিবাদী কর্তৃক অভিযোগে বর্ণিত কতক অতিরিক্ত তথ্যের ভিত্তি করে বাদী তার প্রার্থীত প্রতিকারের কোন অংশ লাভের অধিকারী নহে, যেক্ষেত্রে বিবাদী আরম্ভ করার অধিকার রাখে। ২। বিবৃতি এবং প্রমাণ উপস্থাপনঃ (১) মামলার শুনানির জন্য ধার্য তারিখে অথবা অন্য যে তারিখ পর্যন্ত শুনানি মূলতবী রাখা হয়েছিল, সেই তারিখে আরম্ভ করার অধিকারী পক্ষ তার মামলা বিবৃত করবে এবং যে সকল বিচার্য বিষয় প্রমাণ করতে সে বাধ্য সেগুলির সমর্থনে সে তার প্রমাণ উপস্থাপন করবে। (২) অন্য পক্ষ তখন…