১। আদালত সময় মঞ্জুর করতে পারেন এবং শুনানি মূলতবী রাখতে পারেনঃ (১) মামলার যেকোন স্তরে পক্ষগণ বা তাদের কোন একপক্ষ যথেষ্ট কারণ দর্শাতে পারলে আদালত সময় মঞ্জুর করতে পারেন এবং সময়ে সময়ে মামলার শুনানি মূলতবী রাখতে পারেন। (২) মূলতবীল খরচঃ এরূপ প্রত্যেক ক্ষেত্রে আদালত মামলাটির পরবতী শুনানির তারিখ নির্ধারণ করবেন এবং শুনানির মূলতবী রাখার দরুণ উদ্ভুত খরচা সম্পর্কে যথাবিহীত আদেশ দান করবেনঃ তবে শর্ত থাকে যে, সাক্ষ্য শুনানি একবার শুরু হয়ে থাকলে উপস্থিত সকল সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ না হওয়া পর্যন্ত মামলার শুনানি দিনের পর দিন চলতে থাকবে, যদি না পরবর্তী দিন ছাড়ায়ে শুনানি মূলতবী রাখার প্রয়োজন হয়,…