১। সাক্ষ্যদান বা দলিল দাখিলের জন্য সমনদানঃ মামলা দায়ের হওয়ার পর সাক্ষাদানের জন্য বা কোন দলিল দাখিল করার জন্য যে সকল লোকের আদালত হাজির হওয়া প্রয়োজন, পক্ষগণ আদালতে বা আদালত কর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত কর্মকর্তার নিকট আবেদন করে সে সকল লোকদের প্রতি সমন দিতে পারবে। ২। সমন জারীর জন্য আবেদন করলে সাক্ষীর খরচ জমা দিতে হবেঃ (১) যে পক্ষ কোন দেয়ার জন্য আদালতে আবেদন করে, সেই পক্ষকে সমন মঞ্জুর হওয়ার পূর্বে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যে ব্যক্তির হাজিরার জন্য সমন দেয়া হবে, আদালতে তার যাওয়া এবং আসার এবং একদিনের হাজিরার ব্যয় নির্বাহের উপযুক্ত পরিমাণ টাকা আদালতে দাখিল করতে হবে। (২) বিশেষজ্ঞঃ অত্র বিধি…