১। পক্ষগণ বিষয়ীভুক্ত না হলেঃ যেক্ষেত্রে মামলার প্রথম শুনীর দিন ইহা প্রতীয়মান হয় যে, পক্ষগণ আইনগত বা তথ্যগত কোন প্রশ্নের বিচারে বিষয়ভূত (at issue) নহেন, সেক্ষেত্রে আদালত তখনই রায় ঘোষণা করতে পারেন। ২। কতিপয় বিবাদীর কোন একজন বিষয়ীভূত না হলেঃ যেক্ষেত্রে একাধিক বিবাদী রয়েছে এবং বিবাদীদের কোন একজন বাদীর সাথে কোন তথ্যগত বা আইনগত প্রশ্নের বিচারে বিষয়ীভূত (at issue) নহেন, সেক্ষেত্রে আদালত তখনই সেই বিবাদীর পক্ষে বা বিপক্ষে রায় ঘোষণা করতে পারবেন এবং অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে মামলা চলতে থাকবে। ৩। বিষয়ীভূত পক্ষগণঃ (১) যেক্ষেত্রে পক্ষগণ আইনগত বা তথ্য সংক্রান্ত কতক প্রশ্নের বিচারে বিষয়ীভূত…