১। প্রেরণকারী পক্ষের খরচে পরোয়ানা জারী করতে হবেঃ (১) আদালত অন্যরূপ নির্দেশ না দিলে অত্র কোডের অধীনে যাবতীয় পরোয়ানা যে পক্ষের তরফ হতে প্রদত্ত হবে, সেইপক্ষের খরচায় জারী করা হবে। (২) জারীর খরচঃ অনুরূপ জারীর জন্য প্রদেয় কোর্ট ফি পরোয়ানা প্রদানের পূর্বে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। ২। আদেশ ও নোটিশসমূহ কিভাবে জারী করতে হবেঃ অত্র কোড অনুসারে যে সকল আদেশ, নোটিশ ও অন্যান্য দলিল কাহাকেও প্রদান করতে বা কারো উপরজারী করতে হবে, সেগুলি সমন জারীর জন্য বর্ণিত পদ্ধতিতে জারী করতে হবে। ৩। পরিশিষ্টের ছাঁচসমূহের ব্যবহারঃ পরিশিষ্টের প্রদত্ত ছাঁচসমূহ অবস্থাভেদে প্রয়োজনীয় পরিবর্তনসহ উহাতে উল্লেখিত…