১। রায় রিভিউ করার জন্য আবেদনঃ (১) কোন ব্যক্তি নিজেকে - ক) কোন ডিক্রি বা আদেশ দ্বারা যাহা হতে আপীল অনুমোদিত ছিল, কিন্তু কোন আপীল দায়ের করা হয়নি, খ) কোন ডিক্রি বা আদেশ দ্বারা, যাহা হতে কোন আপীল অনুমোদিত নাই, বা গ) স্মল কজ আদালত হতে রেফারেন্সের উপরে প্রদত্ত কোন সিদ্ধান্ত দ্বারা, মর্মাহত বিবেচনা করেন এবং যিনি, এমন নূতন এবং গুরুত্বপূর্ণ বিষয় বা প্রমাণ আবিস্কার হতে, যাহা যথাযথ চেষ্টার পরও তার জ্ঞানের মধ্যে ছিল না অথবা ডিক্রি প্রদান বা আদেশ দানের সময় তিনি দাখিল করতে পারেন নাই অথবা নথিদ্বষ্টে প্রতীয়মান কোন ভুল বা ভ্রান্তির কারণে অথবা অন্য কোন যথেষ্ট কারণের জন্য তার বিরুদ্ধে প্রদত্ত ডিক্রির বা…