১ । ‘ডিক্রি’ সংজ্ঞাদান করা হয়েছেঃ বিষয় বা প্রসংগের বিরোধী কিছু না থাকলে অত্র আদেশ ডিক্রি বলতে চূড়ান্ত আদেশকেও অন্তর্ভুক্ত করবে। ২। যে আদালতের ডিক্রির বিরুদ্ধে অভিযোগ, সে আদালতে দরখাস্তঃ যে কেহ আপীল বিভাগে আপীল করতে চাইলে যে আদালতের ডিক্রির বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই আদালতেই দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হবে। ৩। মূল্য বা উপযুক্ততা সম্পর্কে প্রত্যয়ন পত্রঃ (১) প্রত্যেকটি আপীলের সঙ্গত কারণসমূহ বিবৃত করতে হবে এবং এই মর্মে একটি প্রত্যয়নপত্র প্রার্থনা করতে যে টাকার অংক বা মূল্য এবং প্রকৃতি সম্পর্কে মামলাটি ১১০ ধারার শর্তাবলী পূরণ করে অথবা যে, অন্য কোন কারণে মামলাটি আপীল বিভাগে আপীল করার…