১। হাইকোর্ট বিভাগের পরোয়ানা যিনি জারী করতে পারেনঃ বিবাদীর প্রতি সমন জারীর পরোয়ানা ও উত্তরদায়কের প্রতি নোটিশ ছাড়া হাইকোর্ট বিভাগের মূল দেওয়ানী এখতিয়ার এবং ইহার বিবাহ সংক্রান্ত, উইল এবং উইল বিহীন মৃত ব্যক্তি সম্বন্ধীয় এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত দলিল দাখিল করার নোটিশ, সাক্ষীর প্রতি সমন এবং বিচার সম্বন্ধীয় অন্য সকল প্রত্যেক পরোয়ানা সংশ্লিষ্ট মামলার উকিল কর্তৃক বা তৎকর্তৃক নিযুক্ত ব্যক্তি কর্তৃক বা হাইকোর্ট বিভাগের বিধি বা আদেশ অনুযায়ী অপর কোন ব্যক্তি কর্তৃক জারী করা যাবে। ২। হাইকোর্ট বিভাগ সম্পর্কে সংরক্ষণঃ অত্র কোড চালু হওয়ার সময় হাইকোর্ট বিভাগ কর্তৃক সাক্ষগ্রহণ বা রায় ও আদেশ…