১। নিঃসম্বল হিসাবে কে আবেদন করতে পারেঃ আপীল দায়ের করার অধিকারী কোন ব্যক্তি, যে আপীলের স্মারকলিপির জন্য আবশ্যকীয় কোর্ট ফি প্রদান করতে অসমর্থ, সে আপীলের সঙ্গে একটি আবেদন পত্র দাখিল করতে পারবে এবং নিঃসম্বল ব্যক্তি কর্তৃক মামলা দায়ের করা সংক্রান্ত যাবতীয বিধান অনুরূপ আবেদনপত্র দাখিল সহ যতদূর সম্ভব প্রযোজ্য হয়, তৎসপেক্ষে নিঃসম্বল ব্যক্তি হিসাবে আপীল করার অনুমতি দেয়া যাবেঃ তবে শর্ত থাকে যে, আদালত আবেদন পত্রটি অগ্রাহ্য করবেন, যদি না আদালত আবেদন পত্রটি এবং রায় ও আপীলকৃত ডিক্রিটি পর্যবেক্ষণ করার পর দেখতে পান যে, উক্ত ডিক্রি আইন অথবা আইনের ন্যায় কার্যকর কোন প্রথা বিরুদ্ধ বা অন্য কোনভাবে ভ্রান্ত…