১। আদেশসমূহ হতে আপীলঃ নিম্নলিখিত আদেশগুলি হতে ১০৪ ধারার বিধান অনুসারে আপীল চলবেঃ ক) ৭ আদেশের ১০ বিধি অনুসারে উপযুক্ত আদালতে পেশ করার জন্য আরজি ফেরত দেয়ার আদেশ; খ) ৮ আদেশের ১০ বিধি অনুসারে কোন পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণা করে কোন আদেশ; গ) ৯ আদেশের ৯ বিধি অনুসারে মামলা খারিজের আদেশ রদের আবেদন (আপলের উন্মোক্ত মামলার ক্ষেত্রে) প্রত্যাখ্যান করে কোন আদেশ; ঘ) ৯ আদেশের ১৩ বিধি অনুসারে কোন একতরফা ডিক্রি রদের আবেদন (আপলের উন্মোক্ত মামলার ক্ষেত্রে) প্রত্যাখ্যান করে কোন আদেশ; ঙ) ১০ আদেশের ৪ বিধি অনুসারে কোন পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণা করে কোন আদেশ; চ) ১১ আদেশের ২১ বিধি অনুসারে কোন আদেশ; ছ) ১৬ আদেশের ১০…