১। কোন বিষয় শপথনামা দ্বারা প্রমাণের আদেশ দেয়ার ক্ষমতাঃ যেকোন আদালত যেকোন সময় যথেষ্ট যুক্তি থাকলে এই মর্মে আদেশ দিতে পারবেন যে, কোন বিশেষ তথ্য বা তথ্যসমূহ শপথনামা (affidavit) দ্বারা প্রমাণ করা যাবে অথবা আদালতের বিবেচনায় যুক্তিসঙ্গত শর্তের উপর কোন সাক্ষীর শপথনামা শুনানির সময় পাঠ করা যাবেঃ তবে শর্ত থাকে যে, যখন আদালতের কাছে প্রতীয়মান হয় যে, কোন পক্ষ সাক্ষীকে জেরা করার জন্য সেই সাক্ষীর হাজিরা সমুদ্দেশ্যে (bonafide) কামনা করতেছে, এবং সেই সাক্ষীকে হাজির করা সম্ভব হলে, সেক্ষেত্রে উক্ত সাক্ষীর সাক্ষ্য শপথনামার দ্বারা গ্রহণের ক্ষমতা প্রদান করে আদেশ দেয়া যাবে না। ২। জেরার জন্য সাক্ষীকে উপস্থিত…