১। বিচার বিষয় প্রণয়নঃ (১) কোন ঘটনার বা আইনের গুরুত্বপূর্ণ বিবৃতি (material Proposition) একপক্ষ দৃঢ়ভাবে ঘোষণা করে এবং অপরপক্ষে অস্বীকার করে, তখনই বিচার্য বিষয়ের উদ্ভব হয়। (২) গুরুত্বপূর্ণ বিবৃতি হইল সেই সকল ঘটনা বা আইনের বিবৃতি যা বাদীকে তার মামলা করার অধিকার প্রতিপন্ন করার জন্য অবশ্যই নিশ্চয় করে বলতে হয়। (৩) একপক্ষ কর্তৃক দৃঢ়ভাবে ঘোষিত এবং অপর পক্ষ কর্তৃক অস্বীকৃত প্রত্যেক গুরুত্বপূর্ণ বিবৃতি এক একটি আলাদা বিচার্য বিষয়ের উপলক্ষ্য তৈরি করে। (৪) বিচার্য বিষয় দুই প্রকারেরঃ ক) তথ্যগত বিচার্য বিষয়, খ) আইনগত বিচার্য বিষয়। (৫) মামলার প্রথ শুনানির দিন আদালত বাদীর আরজি ও বিবাদীর জবাব, যদি…