(১ ও ২নং বিধিগুলি ১৯৮৩ সালের ৪৮নং অধ্যাদেশ জারীক্রমে বাদ দেয়া হয়েছে) ৩। অপ্রাসঙ্গিক বা অগ্রহণযোগ্য দলিল প্রত্যাখ্যানঃ মামলার যেকোন পর্যায়ে আদালত যদি মনে করেন যে কোন একটি দলিল অপ্রাসঙ্গিক বা অন্য কোনভাবে অগ্রহণযোগ্য, তবে কারণ লিপিবদ্ধ করে আদালত সেই দলিল প্রত্যাখ্যান করতে পারবেন। ৪। প্রমাণ হিসাবে গৃহীত দলিলের উল্টাপৃষ্ঠে লিখনঃ (১) পরবর্তী বিধির বিধান সাপেক্ষে, মামলার প্রমাণ হিসাবে গৃহীত প্রত্যেক দলিলের উল্টা পিঠে নিম্নলিখিত বিবরণগুলি লিখিতে হবে- ক) মামলার নম্বর ও শিরোনাম; খ) দলিল দাখিলকারীর নাম: গ) ইহা দাখিলের তারিখ; এবং ঘ) ইহা গৃহীত হওয়া মর্মে একটি বিবৃতি; এবং উক্ত উল্টাপৃষ্ঠের লিখন…