১। মামলা স্বীকারের নোটিশঃ মামলার যেকোন পক্ষ তার আরজি জবাব দ্বারা বা অন্য কোনরূপে লিখিতভাবে নোটিশ দিতে পারবে যে, সে অপর পক্ষের মামলার সত্যতা সামগ্রিক বা আংশিকভাবে স্বীকার করে। ২। দলিল স্বীকারের নোটিশঃ সঙ্গতঃ ব্যতিক্রম রক্ষা করে, কোন দলিল স্বীকার করে নেয়ার জন্য মামলায় যে কোন পক্ষ অপর পক্ষের প্রতি আহবান জানাতে পারে, এবং উক্ত নোটিশের পরে যদি সেই পক্ষ স্বীকার করতে অস্বীকার বা অবহেলা করে, তবে মামলার ফলাফল যাই হোক, এরূপ কোন দলিল প্রমাণের খরচ উক্ত অস্বীকারকারী বা আবেদনকারী পক্ষকে পরিশোধ করতে হবে, যদি না আদালত অন্য কোন রকম নির্দেশ দেন এবং আদালতের ইচ্ছায় ব্যয় লাঘবের জন্য নোটিশ প্রদান বাদ দেয়া হলে…