১। প্রশ্নমালা দ্বারা আবিস্কারঃ কোন মামলার বাদী বা বিবাদীপক্ষ অপর পক্ষগণকে বা তাদের মধ্যে একজন বা একাধিক জনকে জেরা করার জন্য আদালতের অনুমতিক্রমে বিচার্য বিষয় প্রণয়নের তারিখ হতে দশ দিনের মধ্যে লিখিতভাবে প্রশ্নমালা প্রদান করতে পারবে এবং এরূপ প্রশ্নমালা প্রদান করা হলে উহার মধ্যে কোন কোন প্রশ্নের উত্তর এরূপ ব্যক্তিদের কাকে প্রদান করতে হবে তা প্রশ্নমালার পাদটিকায় লিখিত থাকবেঃ তবে শর্ত থাকে যে, কোন পক্ষ অপর পক্ষকে আদালতের আদেশ ব্যতিরেকে একটির বেশী প্রশ্নমালা প্রদান করতে পারবে নাঃ তবে আরও শর্ত থাকে যে, মামলার সাথে কোনরূপেই সংশ্লিষ্ট নহে, এরূপ কোন প্রশ্ন সাক্ষীর মৌখিকভাবে জেরা করার সময়ে জিজ্ঞাসা…