১। আরজি জবাবের অভিযোগসমূহ স্বীকৃত কি অস্বীকৃত হয়েছে, তা নিশ্চয়করণঃ মামলার প্রথম শুনানিতে আদালত প্রত্যেক পক্ষ বা পক্ষের উকিলের নিকট হতে নিশ্চয় করবেন যে, সেই পক্ষ অপর পক্ষের আরজিতে বা লিখিত বিবৃতিতে (যদি থাকে) রচিত তথ্যগত উক্তিগুলি স্বীকার করে কি অস্বীকার করে, এবং যেগুলি সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক স্পষ্টতঃ বা প্রয়োজনীয় অনুমান দ্বারা স্বীকৃত বা অস্বীকৃত হয়নি-আদালত এরূপ স্বীকার বা অস্বীকার লিপিবদ্ধ করবেন। ২। পক্ষ বা পক্ষের সঙ্গীর মৌখিক জবানবন্দীঃ মামলার প্রথম শুনানিতে বা পরবর্তী কোন শুনানিতে ব্যক্তিগতভাবে উপস্থিত কোন পক্ষ বা আদালতে উপস্থিত কেহ অথবা পক্ষ বা পক্ষের উকিলের সাথে উপস্থিত অপর কোন…