১। লিখিত জবাবঃ (১) ৮০ ধারার (২) উপধারাস্থ শতাংশে যেরূপ বিধান আছে, তা ব্যতিরেকে বিবাদী প্রথম শুনানির সময় বা তৎপূর্বে বা আদালতের অনুমতিক্রমে অনধিক দুই মাসের মধ্যে, আত্মপক্ষ সমর্থন করে একটি লিখিত জবাব দাখিল করবেন। (২) যেক্ষেত্রে বিবাদী তার হস্তগত বা আয়ত্তাধীন দলিলপত্রসমূহের উপর তার আত্মপক্ষ সমর্থনের বা দাবী-সমন্বয় করার দাবীর সমর্থনে সাক্ষ্য হিসেবে নির্ভর করেন, সেক্ষেত্রে তিনি লিখিত জবাব দাখিল করার সময় এইগুলি আদালতে উপস্থাপন করবেন এবং একই সময়ে দলিলগুলি লিখিত জবাবের সঙ্গে নথিভূক্ত করার জন্য প্রদান করবেন। (৩) শুনানির সময় বা আদালত যখন চাইবেন, তখনই আদালতে উপস্থাপন করার অঙ্গীকার প্রদান করে ঐ সকল…