১। যে সকল বিষয়সমূহ আরজিতে অন্তর্ভুক্ত করতে হবেঃ আরজিতে নিম্নলিখিত বিবরণগুলি অন্তর্ভুক্ত করতে হবেঃ ক) যে আদালতে মামলা দায়ের করা হয়েছে, তার নাম; খ) বাদীর নাম, বসবাসের বর্ণনা এবং স্থান গ) বিবাদীর নাম, বসবাসের বর্ণনা এবং স্থান, যতদূর তার নির্ণয় করা যায়; ঘ) বাদী বা বিবাদী নাবালক বা মানসিক বিকারগ্রস্ত হলে সেই মর্মে বিবৃতি; ঙ) আদালতের এখতিয়ার আছে বলে প্রমাণকারী তথ্যসমূহ; চ) বাদী যে প্রতিকার দাবী করে; ছ) যেক্ষেত্রে বাদী তার আংশিক দাবীর দাবী-সমন্বয় বা (set off) বর্জন করতে অনুমোদন দিয়াছে, দাবীর যে অংশ অনুরূপভাবে সমন্বয় বা বর্জন করা হয়েছে; এবং জ) মামলার এখতিয়ার এবং কোর্ট ফি-র উদ্দেশ্যে…