১। আরজি জবাবঃ আরজি জবাব বলতে আরজি বা লিখিত বর্ণনা বুঝাবে। ২। আরজি জবাবে গুরুত্বপূর্ণ তথ্যাদি আরজি জবাব বর্ণিত হবে এবং সাক্ষ্য নহেঃ প্রত্যেক আরজি জবাব অন্তর্ভুক্ত করবে এবং কেবলমাত্র আরজি জবাব দানকারী পক্ষ তার দাবী বা আত্মপক্ষ সমর্থনের উপর যে সকল গুরুত্বপূর্ণ তথ্যের নির্ভর করে, সেগুলির সংক্ষিপ্ত আকারে একটি বিবরণ অন্তর্ভুক্ত করবে, কিন্তু যে সকল সাক্ষ্য দ্বারা এগুলি প্রমাণ করা হয়, তা নহে, এবং প্রয়োজনমত ধারাবাহিকভাবে সংখ্যা দিয়া অনুচ্ছেদ বিভক্ত করতে হবে। ৩। আরজি জবাবের নমুনাসমূহঃ ক’ পরিশিষ্টে বর্ণিত নমুনাসমূহ যখন যেক্ষেত্রে প্রযোজ্য, সেক্ষেত্রে সেগুলি এবং যেক্ষেত্রে প্রযোজ্য হয় না সেক্ষেত্রে…