১। সমনঃ (১)মামলা যথাযথরূপে দায়ের হওয়ার পর সমনে নির্ধারিত তারিখে হাজির হওয়ার জন্য এবং দাবীর জবাব দেয়ার জন্য বিবাদীর প্রতি সমন প্রেরণ করতে হবেঃ তবে শর্ত থাকে যে, মামলা দায়েরের সময়ই বিবাদী হাজির হলে এবং বাদীর দাবী স্বীকার করে লইলে এরূপ সমন প্রেরণ করা যাবে না। (২) বিবাদীর উপর উপবিধি (১) অনুসারে সমন প্রেরণ করা হয়ে থাকলে ক) ব্যক্তিগতভাবে, অথবা খ) যথাযথভাবে নির্দেশ প্রাপ্ত এবং মামলা সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরদানে সক্ষম কোন উকিল দ্বারা, অথবা গ) অনুরূপ সকল প্রশ্নের উত্তর দানে সক্ষম কোন ব্যক্তির সঙ্গে উকিলের দ্বারা বিবাদী হাজিরা দিতে পারে। (৩) এরূপ প্রত্যেকটি সমনে বিচারক অথবা তাহর…