ORDER - IX : পক্ষগণের উপস্থিতি এবং অনুপস্থিতির পরিণাম ১। বিবাদীর হাজিরার ও জবাব দানের জন্য সমনে নির্ধারিত তারিখে পক্ষগণের হাজিরাঃ বিবাদীর উপস্থিতির এবং জবাব দানের জন্য সমনে নির্ধারিত তারিখে পক্ষগণ ব্যক্তিগতভাবে বা তাদের স্ব স্ব উকিলের মাধ্যমে বিচারালয়ে হাজিরা দিবেন, এবং তখন আদালত কর্তৃক ভবিষ্যতের কোন দিন পর্যন্ত মামলার শুনানি মূলতবী না হলে মামলার শুনানি অনুষ্ঠিত হবে। ২। বাদী কর্তৃক খরচ প্রদানে অপারগতার জন্য সমন জারী না হলে মামলা খারিজ করা যায়ঃ যদি এরূপ নির্ধারিত তারিখে দেখা যায় যে বাদী কোট ফি না দেয়ায় বা এরূপ সমন জারীর জন্য ব্যয়যোগ্য ডাকা মাশুল (যদি লাগে)। না দেয়ার ফলে বিবাদীর উপর সমন…