১। মামলা আরজি দাখিলের দ্বারা শুরু হবেঃ (১) আদালত বা তৎকর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত কর্মকর্তার নিকট, আরজি উপস্থাপনের মাধ্যমে প্রত্যেকটি মামলা দায়ের করতে হবে এবং আরজির সাথে যতজন বিবাদী থাকে, ততগুলি আরজির অবিকল নকল অনুরূপ সকল বিবাদীর উপর সমনজারীর জন্য দাখিল করতে হবেঃ (১ক) মামলার ক্ষেত্রে সমনজারীর জন্য প্রদেয় কোর্ট ফি আরজি দাখিলের সময় এবং অন্যান্য কার্যক্রমের বেলায়, যখন পরোয়ানা ব্যবহার করা হয়, তখন পরিশোধ করতে হবে। (১খ) প্রত্যেক বিবাদীর জন্য সমনের একটি নকলসহ বিবাদীদের পূর্ণ ও সঠিক ঠিকানা যুক্ত যথোচিত খামে আগাম প্রদত্ত প্রাপ্তি স্বীকার পত্র আরজির সংগে বাদীকে দাখিল করতে হবে। (২) ৬ষ্ঠ ও ৭ম…