১। হাজিরা, ইত্যাদি ব্যক্তিগতভাবে, স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে বা উকিলের মাধ্যমে হতে পারেঃ কোন আদালতে হাজিরা দেয়া, আবেদন করা বা কোন কাজ আইনতঃ বা আইনে প্রদত্ত ক্ষমতা বলে, এরূপ কোন আদালতে কোন পক্ষের করতে হলে, যে ক্ষেত্রে প্রকাশ্যভাবে বর্তমানে বলবৎ কোন আইনে অন্যরূপ বিধান আছে তা ব্যতিরেকে, সংশ্লিষ্ট পক্ষ ব্যক্তিগতভাবে সম্পন্ন করতে পারে বা তার তরফ হতে তার স্বীকৃত প্রতিনিধি বা উকিল হাজির হতে, আবেদন করতে বা কাজ করতে পারেঃ তবে শর্ত থাকে যে, আদালত যদি নির্দেশ দেন, তবে এরূপ হাজিরা পক্ষকে ব্যক্তিগতভাবে প্রদান করতে হবে। ২। স্বীকৃত প্রতিনিধিঃ পক্ষগণের তরফ হতে যে সকল স্বীকৃত প্রতিনিধি এরূপ হাজিরা দিতে,…