১। মামলা গঠনঃ প্রত্যেক মামলা এমন কার্যকরভাবে গঠন করতে হবে যাতে বিরোধীয় বিষয়টির উপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য সঙ্গতঃ কারণ প্রদান করতে পারে এবং সেই বিষয় সম্পর্কে অতিরিক্ত মামলা নিবারণ করতে পারে। ২। (১) মামলায় সমগ্র দাবী অন্তর্ভুক্ত থাকবেঃ মামলার কারণ সম্পর্কে বাদী যে পরিমাণ দাবী করার অধিকারী, প্রত্যেক মামলায় সেই সবটুকু অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু কোন বাদী মামলাটি কোন আদালতের এখতিয়ারে আনার জন্য তার দাবীর আংশিক বর্জন করতে পারে। (২) দাবীর আংশিক পরিত্যাগ বাদী যদি তার দাবীর কোন অংশ বাদ দিয়া মামলা করে বা ইচ্ছাকৃতভাবে ছাড়িয়া দেয়, তৎপরবর্তীতে সেই বর্জিত বা পরিত্যক্ত দাবীর অংশ সম্পর্কে…