১। যাকে বাদী হিসেবে যুক্ত করা যাবেঃ যে সকর ব্যক্তিবর্গ একই কার্য বা লেনদেন অথবা এই শ্রেণীর কার্যাবলীর বা লেনদেনসমূহের মধ্য হতে বা এদের সম্পর্কে একত্রে, পৃথকভাবে বা বৈকল্পিক ক্রমে কোন প্রতিকারের অধিকার বিদ্যমান থাকে বলে দাবী করেন, যেক্ষেত্রে এরূপ ব্যক্তিগণ পৃথক পৃথক মামলা দায়ের করলে আইন বা তথ্য সংক্রান্ত একটি সাধারণ প্রশ্নে উদ্ভব হতে পারে, সেরূপ সকল ব্যক্তিকে একই মামলায় বাদী হিসেবে যুক্ত করা যায়। ২। আলাদা বিচার অনুষ্ঠানের আদেশ প্রদানে আদালতের ক্ষমতাঃ যে ক্ষেত্রে আদালতের নিকট ইহা প্রতীয়মান হয় যে বাদীদের একত্রীকরণ মামলার বিচার অনুষ্ঠানে অসুবিধায় ফেলতে বা বিলম্ব ঘটাতে পারে, সেক্ষেত্রে…