মামলার কোন পক্ষের অপসংযোগ বা কারণের অপসংযোগের জন্য বা মামলার কোন কার্যক্রমের ভুল, ক্রটি বা অনিয়মের দরুন কোন মামলার গুণাগুণকে বা আদালতের এখতিয়ারকে ক্ষুন্ন না করলে কোন ডিক্রি পরিবর্তন, বা বহুলাংশে রদ করা যাবে না বা মামলাটি পুনঃবিচারের জন্য পাঠান যাবে না।