(১) যেক্ষেত্রে দুই বা ততোধিক বিচারক নিয়ে গঠিত বেঞ্চে আপীলের শুনানি হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে উক্ত বিচারকগণের অথবা তাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠের (যদি থাকে) মতানুসারে আপীলের সিদ্ধান্ত গৃহীত হবে। (২) যে ডিক্রি হতে আপীল করা হয়েছে, তা পরিবর্তন অথবা রদ করার ব্যাপারে যদি কোন রায়ে এরূপ সংখ্যা গরিষ্ঠতা না থাকে, তবে উক্ত ডিক্রি বহাল করা হবেঃ তবে শর্ত থাকে যে, যেখানে কোন আদালতে দুইজনের অধিক বিচারক আছেন সেই আদালত দুইজন বিচারক নিয়ে যদি বেঞ্চ গঠিত হয় এবং এই দুইজন বিচারকের মধ্যে কোন একটি আইনের প্রমে মতবেধ দেখা দেয়, সেক্ষেত্রে তারা আইনের যে বিষয়ে মতভেদ পোষণ করেন, সেই বিষয়টি বিবৃত করতে পারেন এবং তখন…