(১) অত্র কোডের বডিতে বা বর্তমানে বলবৎ অপর কোন আইনে সুষ্ঠুভাবে অন্যরূপ বিধান না থাকলে মূল এখতিয়ার হতে আপীল শ্ৰবণের ক্ষমতা প্রাপ্ত আদালতে দায়ের করা যাবে। (২) একতরফা মূল ডিক্রি হতেও আপীল দায়ের করা যাবে। (৩) পক্ষগণের সম্মতিতে আদালত কোন ডিক্রি প্রদান করে থাকলে তার হতে কোন আপীল চলবে না।